শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদ বন্দুকযুদ্ধে নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামী এবং আলোচিত রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে টেকনাফ থানার ৩ পুলিশ।

১ সেপ্টেম্বর, রোববার, ভোররাতে টেকনাফের জাদিমুরা পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদ প্রকাশ নুর আলম মিয়ানমারের আকিয়াব এলাকার কালা মিয়ার ছেলে। বর্তমানে কক্সবাজারের টেকনাফের ২৭ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছিলেন। তবে ইতোমধ্যে নিহত রোহিঙ্গা নূর বাংলাদেশি স্মার্ট কার্ড তৈরি করেছিল। এদেশে রয়েছে তার ৪টি বাড়ি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান: আলোচিত রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদকে শনিবার গ্রেপ্তারের পর রোববার ভোররাতে টেকনাফ থানার ওসি তদন্ত এবিএম দোহার নেতৃত্বে পুলিশের একটি দল তার দেয়া তথ্য মতে তাকে সঙ্গে নিয়ে টেকনাফ উপজেলার নীলা জাদিমুরা ২৭ নম্বর ক্যাম্পের পাহাড়ী জনপদের বাড়িতে অবৈধ অস্ত্র ভান্ডার উদ্ধার করতে গেলে রোহিঙ্গা উগ্রপন্থি সংগঠন এবং মাদক কারবারি সিন্ডিকেটের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি শুরু করে। এসময় টেকনাফ থানার ওসি তদন্ত এবিএম দুহা, কনস্টেবল আশেদূল ও কনস্টেবল অন্তর চৌধুরী আহত হন।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ টি এলজি, ১টি থ্রি কোয়াটার, ১৮ রাউন্ড গুলি ২০ কি ঊষা সহ গুলিবিদ্ধ নূর মোহাম্মদ কে উদ্ধার করে। উদ্ধারকৃত নূর মোহাম্মদ কে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ আরো জানান: নিহত রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে ডাকাতি সহ অনেকগুলো মামলা রয়েছে। টেকনাফের নীলার যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি ছিল এই রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদ।

তবে রোহিঙ্গা ক্যাম্পে তিনি আলোচিত ডাকাত হওয়ার পাশাপাশি শনিবার তার মেয়ের কান ফোঁড়ানো অনুষ্ঠানে ১ কেজির ওপরে স্বর্ণ ও নগদ ১৪ লাখ টাকার মতো উপহার পেয়ে তিনি আরও পরিচিত হয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD