শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

রোমে আ.লীগ প্রার্থী শামীমের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন. ইতালী প্রতিনিধি: দেশের মতোই এখন ইতালির রাজধানী রোমে ও চলছে নির্বাচনী প্রচারণা। নৌকা প্রতীক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের উন্নয়নে সকলকে অংশগ্রহণের আহবান জানান ইতালীর রোমে বসবাসকারী নড়িয়া ও সখীপুরের জনগণ। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর ২-আসনের প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয় পিয়াচ্ছা ভিক্টোরিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দর রব ফকির, ইতালী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবীব মোকদম, সুজন হাওলাদার, ইতালী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, যুব নেতা মহিউদ্দিন মহি, শেখ রাশেদ, নিপু মুন্সী, ইমরান, বাবু হাওলাদার, জালান হাওলাদার।

সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন ও ইতালী আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন বলেন, আমরা প্রবাসে অবস্থান করলেও আমাদের দায়িত্ব জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর আর্দশের এবং মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিকে জয়যুক্ত করা।”

যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম বলেন, দেশের উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিটি প্রবাসীরা দেশে অবস্থানরত তাদের পরিবার-পরিজনের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা প্রতীককে ভোট প্রদান করে শেখ হাসানির নেতৃত্বে আবারো সরকার গঠন করে যেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবনেতা আমিন বেপারী ও মোহাম্মদ আলী। তারা বলেন, নড়িয়া ও সখীপুরেরগণ মানুষের নেতা এ কে এম এনামুল হক শামীম সব সময়ই ছিলেন নিবেদিত একজন মানুষ। তাকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করে নড়িয়া ও সখীপুরের উন্নয়নেরধারাকে অব্যাহত রাখতে সকল নড়িয়া ও সখীপুর প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সংক্ষিপ্ত আলোচনার শেষে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোতেলোতে নৌকার ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD