শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

রিফাত হত্যার প্রধান সাক্ষী মিন্নির জামিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট : বরগুনা জেলার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী গ্রেপ্তার হওয়া তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে অবশেষে জামিন দিয়েছে বাংলাদেশের উচ্চ আদালত। আজ ২৯ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

মিন্নির ১৬৪ ধারায় জবানবন্দি যে প্রকারে নেওয়া হয়েছে এবং যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছে সব দিক বিবেচনা করে আজকে রুল অ্যাবসুলিউট অর্থাৎ জামিন মঞ্জুর করেছেন আদালত।

আদালত বলেছেন, মিন্নির প্রতি একটাই নির্দেশ, তিনি যাতে কোনো মিডিয়ার সামনে কোনো বক্তব্য না দেন। পাশাপাশি পুলিশ সুপার সম্পর্কেও আদালত একটি অবজারভেশন দিয়েছেন।

রিফাত শরীফ হত্যাকাণ্ডের ২০ দিনের মাথায় গত ১৬ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য মিন্নিকে বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। রিফাত হত্যকাণ্ডে প্রাথমিকভাবে মিন্নির সম্পৃক্ততা পাওয়ায় ওইদিনই মিন্নিকে আলোচিত এই মামলায় গ্রেফতার দেখানো হয়। মিন্নি রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী ছিলেন।

গ্রেফতার হওয়ার পর থেকে মিন্নি কারাগারে ছিলেন। তার জামিনের জন্য একাধিকবার আবেদন করা হলেও জামিন মেলেনি। অবশেষে ১ মাস ১৩ দিন পর হাইকোর্টের আদেশে মিন্নির জামিন মিললো।

আদালতে এদিন মিন্নির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পি।

মিন্নির জামিন বিষয়ে তার আইনজীবী জেড আই পান্না বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ও ৪৯৮ ধারা ও মিন্নিকে যে প্রক্রিয়ায় ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে, সবদিক বিবেচনা করে আদালত বলেছেন রুল ইজ অ্যাবসুলেট। অর্থাৎ আদালত মিন্নিকে জামিন দিয়েছেন। এ সময় আদালত মিন্নিকে নির্দেশ দেন তিনি যেন কোনো গণমাধ্যমে কথা না বলেন।’

মেয়ের জামিন পাওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাইকোর্ট প্রাঙ্গণে মিন্নির বাবা মোজাম্মেল হক বলেন, ‘এই জামিন মঞ্জুর হওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। কুচক্রীকারীদের পতন হোক এটিই আমরা চাই।’

গত ২৮ আগস্ট, বুধবার মিন্নির জামিন শুনানি শেষ হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেন।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ডের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ফাঁস হলে রিফাত শরীফ হত্যাকাণ্ড দেশব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় তোলে।

ওই মামলায় প্রথমে মিন্নিকে সাক্ষী হিসেবে দেখানো হলেও, পরে এক আসামির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD