উমর ফারুক, রাবি প্রতিনিধি : আজ ২১শে ফেব্রুয়ারী। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । বৃহস্পতিবার (২১ফেব্রুয়ারী) রাত ১২টা ১মিনিট প্রথম পহরে মোমবাতি প্রজ্জলন, প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদের স্মরণে একমিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য ড.এম আবদুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড.চৌধুরী মো.জাকারিয়া, প্রক্টর :প্রফেসর লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা, প্রফেসর ড.লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার সহ প্রসাশনের উর্দ্ধতন কর্মকর্তা- কর্মচারীবৃন্দরা। পরবর্তীতে শহীদ স্মৃতি সংগ্রহশালা, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন শহীদদের শ্রদ্ধা জানায়।
সকাল ঘনিয়ে আসা মাত্র বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল, সংগঠন বাধন, স্বজন , বিভিন্ন জেলা সমিতি, স্কুল,কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে ছুটে আসে রাবি কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা বাড়ার সাথে সাথে ঢল নামে রাবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাজ্ঞনে। এসময় লক্ষ্য করা গেছে প্রায় প্রশাসন ভবন থেকে শহীদ মিনার পর্যন্ত প্রচন্ড ভীড় ছিল। সবাই লাইনে দাড়িয়ে সুশৃঙ্খল ভাবে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছে। সবাই যেন ভালবাসা, আবেগ, নিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছে শহীদের। সবাই গাইছে একটি গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি এই চরণটি। সবারই চাওয়া একটাই ভাষা জন্য রফিক, শফিক, জব্বার তাজা রক্ত ঢেলে দিয়েছে এবং ভাষাকে যারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে তাদের প্রতি যেন সবসময় শ্রদ্ধা আর ভালবাসা থাকে। আমাদের মাতৃভাষা যেনও কোন বিকৃতি না হয়। সবাই যেন অর্থ বুঝে সঠিক শব্দ ব্যবহার করে তাহলেই শহীদদের রক্ত কেনা এ ভাষা সার্থক হবে বলে মনে করে সবাই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনের জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মোনাজাত। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে রাবি অফিসার সমিতির, সকাল ১০:৩০ মিনিটে নিজ নিজ কার্যালয়ে সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়নের এবং কেন্দ্রীয় কাফেটেরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা, দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতি সংগ্রহশালা এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল। মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বসেছে বইমেলাও।
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রশাসন উদ্যেগে বিকেলে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে। উল্লেখ্য,১৯৫২ সালে আজকের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমেছিলো ছাত্রজনতা, রাজপথে আন্দোলনরত ছাত্রজনতার উপর অতর্কিত গুলি চালিয়ে ছিল পুলিশ বাহিনীর সদস্যরা। সেসময় পুলিশের গুলিতে নিহত হয়েছিলো, রফিক,শফিক,বরকত,সালাম,আরো নাম না জানা অনেকে। সে দিনটিকে স্মরণীয় করে রাখতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। সে হিসেবে বাংলাদেশ সহ সারাবিশ্ব পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি।