এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় হাইওয়ে রাস্তায় রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার সময় নাইটগার্ড ও পুলিশ সেজে রাকিব ও রিদয় নামের দুই যুবকের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেছে ছিনতাইকারীরা।
সুত্রে জানা যায়, মজমপুর মাদারতলা এলাকার রিদয় ও তার ফুফাতো ভাই হরিপুর এলাকার রাকিব রাতে হরিপুর থেকে রিদয়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে মজমপুর ট্রাফিক মোড় থেকে কোন যানবাহন না পাওয়ায় পায়ে হেটে বাড়ি ফিরছিলো। হাটতে হাটতে তারা দুজনে যখন সাদ্দাম বাজার মোড়ে এসে পৌছায় তখন একজন লোক এসে তাদের কে জিজ্ঞেস করে তোদের বাসা কোথায়? উত্তরে তারা তাদের বাসার ঠিকানা বললে তাদের কে বলে আমি পুলিশ তোরা এত রাতে বাড়ি ফিরছিস নাকি তোরা চোর। তোদের কাছে যা কিছু আছে আমাকে দিয়েদে না হলে তোদের থানায় নিয়ে যাবো।
পুলিশ পরিচয়দানকারী লোকটির পুলিশ ড্রেস আর তার অস্ত্র ও ওয়ার্লেস না থাকায় রিদয় ও রাকিবের সন্দেহ হয় এবং তারা তার কথায় রাজি হয়নি। তারপর লোকটি সেখান থেকে একটু দূরে লাঠি ও লাইট হাতে দাড়িয়ে থাকা এক লোককে নাইটগার্ড বলে ডাক দেয় এবং বলে এদের কে বেধে থানায় পাঠিয়ে দাও।
লোকটি যখন তাদের কাছে আসে পুলিশ পরিচয়দানকারী লোক এবং নাইটগার্ড সেজে থাকা লোক তারা দুজনে মিলে রিদয় ও রাকিবের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নিতে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি হলে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে নাইটগার্ড পরিচয়দানকারী ছিনতাইকারীর হাতে থাকা লাঠি দিয়ে রিদয়ের মাথায় আঘাত করে। আঘাত খেয়ে রাকিব ও রিদয় তাদের কাছ থেকে ছিটকে দৌড়ে পালিয়ে যায়।