শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

রাতের আধারে ৭ বিঘা জমির ধান গাছ কর্তন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
রাতের আধারে ৭ বিঘা জমির ধানের গাছ কর্তন

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি: জমাজমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া মৌজার ১০৬ নং খতিয়ানে এর ৪৩৫ /২৮৯/৪৫১ নং দাগের ৭ বিঘা জমিতে রোপনকৃত ইরি বোরো ধান গাছ রাতে আধারে কর্তন করেছে প্রতিপক্ষরা । এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মরাদাতেয়া মৌজার রোপনকৃত ইরি বোরো আবাদী জমির ধানের গাছ কর্তন করে জমিতে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। এসময় ধান রোপনকারী মরাদাতেয়া গ্রামের মৃত সদর হোসেনের ছেলে মন্টু মিয়া (৫৬) বলেন,প্রতিপক্ষ মৃত রবিয়াল হোসেনের ছেলে ফেরদাউস হোসেন গং এর লোকজন গতকাল বুধবার রাতে আধারে উক্ত জমি গুলোর ধান কর্তন করে। আমরা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছি। ভুক্তভোগী পরিবারের এক নারী সদস্য বলেন,আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে কি খাবো আমাদের কি হবে ঘটনার সাথে জড়িতদের শাস্তি চাই।

এবিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার মজিবর রহমান জানান ,ঘটনাটি অমানুবিক এর সাথে জড়িত সকলের দৃষ্ঠান্তমূলক শাস্তি হওয়া দরকার।

ঘটনাটির পর আজ সকালে উক্ত জমি গুলো পরির্দশন করেছেন হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD