শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

রাতেই ভোট : প্রিজাইডিং অফিসারসহ আটক ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মার্চ, ২০১৯

এই্চ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ:জাল ভোট দেয়ায় ভোট গ্রহণ শুরুর আগেই সিরাজগঞ্জের একটি ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। সেই সাথে প্রিজাইডিং অফিসারসহ তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটকরা হলেন, প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল আলীম ও বেলাল হোসেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।
রোববার রাত আড়াইটার দিকে শহরের ১নং ওয়ার্ড মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোট কারচুপির ঘটনা ঘটলে কেন্দ্রটি স্থগিত করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, এমতাবস্থায় সুষ্ঠু ভোট গ্রহণ করা সম্ভব নয়, এই মর্মে জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়। রাতেই জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে রাতেই কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন। পরে ওই তিন জনকে আটক করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD