একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। জানা গেছে, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলনের মোটর সাইকেল ভাঙচুর করা হয়। গতকাল রবিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর রানি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
এদিকে সাংবাদিক নুরে ইসলাম মিলন বাদি হয়ে বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক মিলন তার মিয়াপাড়া অফিস থেকে মোটরসাইকেল যোগে নিউমার্কেট যাওয়ার পথে রানিবাজার এলাকায় অবস্থিত তার ভাইয়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন, ঐ সময় হাবিব খানের দুই ছেলে হাসিব(২৬) ও হিমেল (২২)সহ অারো ৭/৮ জন রড পাইপ ধাঁরালো অস্ত্র দিয়ে কিছু বোঝার অাগে সাংবাদিকের ফ্রিডম সিলভার কালার মোটরসাইকেলের উপর হামলা চালায়ে ভাংচুর শুরু করে।পরে স্থানীয়রা এলে তারা পালিয়ে যায়, এতে মোটরসাইকেলের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। বর্তমানে গাড়িটি বোয়ালিয়া থানার হেফাজতে রয়েছে? রাজশাহীতে বারবার সাংবাদিকদের উপরে হামলা মামলা দিয়ে অন্যায় কারী, জঙ্গিবাদ, মাদক, দূর্নীতি ব্যক্তিদের বিরুদ্ধে কলম চালাতে গিয়ে সংবাদ কর্মীদে অনেক বিষয়ে ছোট করা হচ্ছে সে কারনে জাতীয় অপরাধ পর্যবেক্ষণ ও অাইনি সহায়তা সংগঠনের পক্ষ থেকে রাজশাহীর সমন্ময়কারী তিব্রপ্রতিবাদ জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে শাস্তির দাবী করেছেন সামাজিক সংগঠনের রাজশাহীর নেতারা। মামলার তদন্ত কারী অফিসার এসঅাই নাসির জার্মান-বাংলা টুয়েন্টিফোর-এর রাজশাহী প্রতিনিধিকে বলেন, ‘এ ব্যাপারে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে জরুরীভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।’