শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

রাজধানীর লালবাগের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মার্চ, ২০১৯

রাজধানীর লালবাগের শহীদনগরের ৬ নম্বর গলিতে কাগজের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগে। পরে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা সম্ভব হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন লাগার বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

আতাউর রহমান বলেন, যে ভবনটিতে আগুন লেগেছিল, সেই ভবনে একটি চুড়ির কারখানা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানায় থাকা চুড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে।

ঢাকা মমহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, আগুন সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রণে এসেছে। যে জায়গাটিতে আগুন লেগেছিল সেটি একটি চুড়ির কারখানা ছিল। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

অন্যদিকে ফায়ার সার্ভিসের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুল আলীম জানান, আগুনে ৫০/৬০টি দোকান ও রিকশা গ্যারেজ পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আগুনের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরনের ব্যবস্থাও করবে।

গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন।

এর আগে ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১২৫ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD