রাঙামাটির রাজস্থলী উপজেলার উপজেলার গাইন্দা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ৭ জন নিহত হয়েছে। মারমাপাড়ায় অন্তঃকোন্দলের জেরে বুধবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাশ উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক বলেন, বুধবার ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।
স্থানীয়রা জানান, প্রতিপক্ষের সঙ্গে আরাকান লিবারেশন পার্টির সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষই গুলি ছোড়ে। এতে ৭ জন নিহত হন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।