শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যৌনপীড়নের দায়ে সিরাজগঞ্জে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

এইচ. এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

সিরাজগঞ্জের সদর উপজেলার এক শিশুকে যৌনপীড়নের মামলায় ফায়েজ মিয়া (৬৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ফয়েজ মিয়া সিরাজগঞ্জের সদর উপজেলা শিবনাথপুর গ্রামের বাসিন্দা।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি ও ভুক্তভোগীর পরিবার পাশাপাশি বসবাস করতেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল মাসে দুপুরে তিন বছরের ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যৌনপীড়ন করেন ফয়েজ। এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার করলে তার মা বিষয়টি টের পায় এবং শিশুকে উদ্ধার করে। পরে মা শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD