শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

যশোর হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষকে মারপিট ও সাদা কাগজে স্বাক্ষরের ঘটনার আটক দুইজন

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষকে মারপিট, প্রতিষ্টানে লুটপাট ও তান্ডব চালিয়ে তার কাছ থেকপ জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করে নেওয়ার ঘটনায় দুই জনকে আটক করছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে কোতোয়লী থানার সেকেন্ড অফিসার তারেক নাহিয়ান অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক হাবিবুর রহমান হবি(৫৫) সে যশোর শহরের লোন অফিস পাড়া হোমিওপ্যাথ কলেজের পিছনে পেছনে মৃত লতিফ মিয়ার ছেলে। ও ডা. আব্দুল্লাহ আল বাকি হোমিও প্যাথ কলেজের শিক্ষক। এবং যশোর শহরের বকচর হুশতলা কবরস্থানের পাশে মৃত নুরুজ্জামানের ছেলে।
রাতেই যশোর কোতয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক এই প্রতিবেদককে বলেন, যশোর হোমিওপ্যাথ কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানকে মারপিট প্রতিষ্ঠানের তান্ডব চালানো এবং সাদা কাগজে স্বাক্ষর করে নেওয়ার ঘটনায় হবিবুর রহমান হবি ও আব্দুল্লাহ আল বাকীকে আটক করেছে পুলিশ ।
আটক দুইজনসহ ঘটনায় সাথে যারা জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী হোমিও কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের অভিযোগ, কলেজে পরীক্ষার জন্য ফরম ফিলাপের কাজ চলছিল। সময় প্রতিষ্ঠানটির পিছনের বসবাসরত হবিবুর রহমান হবির নেতৃত্বে ১৬-১৭ জন দুর্বৃত্ত্বর প্রতিষ্ঠানটিতে আমার কক্ষে ঢুকে পড়ে। আমি কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা এসেই এলোপাাতাড়ি ভাবে আমাকে চড়, লাঠি, ঘুসি দিতে থাকে। এ সময় আমার পকেটে থাকা মানিব্যাগ মোবাইল হাতিয়া নেয়। এবং একটি সাদা কাগজের জোর করে স্বাক্ষর নেয়। পূর্ব শত্রুতায় আমার প্রতিষ্ঠানের শিক্ষক ডাক্তার আব্দুল্লাহ আল বাকী, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ও ডাক্তার আবুল হাসেম আমাকে মারপিটে করিয়েছে । ওই তিনজন শিক্ষকের সাথে আমার পূর্ব থেকে শত্রুতা ছিল।

এঘটনার বক্তব্যে যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ বলেছিলেন ঘটনার সাথে জড়িতদের আটক করা হবে। এসপির বক্তব্যের বক্তব্যের ১২ ঘণ্টার মাথায় ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD