শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

যশোর চৌগাছায় রাজনৈতিক প্রতিহিংসায় খুন

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

যশোরের চৌগাছায় আনিছুর রহমান (৫৬)নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতর পরিবারের দাবি একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আদি, আমিন, অহিদুল, কোরবান, ইলিয়াস ও আবু তালেব এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা মোহাম্মদ সাজ্জাদ হোসেন অভিযোগ করে জানান, আমরা আওয়ামীলীগ পরিবারের লোক। বিএনপি’র সাথে আমাদের পূর্বের শত্রুতা ছিল।
আমার আর এক চাচা আশরাফ হোসেন আশা সিংহাজুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।চাচা আশরাফ হোসেন আসার ছোট ভাই আনিসুর রহমান গতরাতে জগন্নাথপুর বাজারে চা খাচ্ছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আদি, আমিন, অহিদুল, কোরবান, ইলিয়াস ও আবু তালেব সহ কয়েক জন মিলে চাচা আনিসুরকে কুপিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে রাতেই চাচাকে উদ্ধার করে প্রথমে যশোর চৌগাছা সার্থ কমপ্লেক্স পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা.জুবাইদা আফসানা জানান, রাত ৯ টা ৪৮ মিনিটে আনিসুরকে ভর্তি করে অডিও পাঠাই। চিকিৎসাধীন অবস্থায় আনিসুলের মৃত্যু হয়েছে।

জানতে চাইলে চৌগাছা থানার ওসি (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান মুন্নু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আনিসুর রহমান খুন হয়েছেন। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD