শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যশোরে হত্যামামলার আসামি গ্রেফতার

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

যশোরে সাগর হোসেন হত্যামামলার আসামি তরিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সদর উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। তরিকুল সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তরিকুল ইসলামকে শনিবার যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লাঃ লেঃ মোঃ রাসেল। সাগর হত্যাকান্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

র‌্যাব ৬ যশোর কম্পানী কমান্ডার মো. রাসেল  জানান, গত ৭ অক্টোবর বিকেলে সদর উপজেলার ভেকটুটিয়া বাজারে কিছু দুর্বৃত্ত সাগর হোসেনকে (৩৪) জিআই পাইপ, লাঠি, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। সাগর বালু ও মাটি ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসাকে কেন্দ্র করে বেশ কয়েকজনের সাথে তার দ্বন্দ্ব চলছিল। সাগর হত্যার ব্যাপারে তার ভাই বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলাটি পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করছিল।  গোপন সুত্রে খবর পেয়ে তরিকুলকে আটক করত সক্ষম হন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD