শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

যশোরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে অনশন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

আরিফুজ্জামান আরিফ: যশোরের মণিরামপুরে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার দুপুর থেকে রাশেদা খাতুন লিপি প্রেমিক ফারুক হোসেনের বাড়িতে অবস্থান করছেন। ফারুক তার কথিত দ্বিতীয় স্বামী।

এদিকে লিপি খাতুনকে দেখে শ্বশুর বাড়ির লোকজন ঘর তালাবদ্ধ করে বাড়ি ছেড়ে পালিয়েছেন। এর আগে বাড়ি ছেড়েছেন কথিত স্বামী ফারুক।

স্বামী রফিজুল ইসলাম মালয়েশিয়ায় থাকার সুবাদে গত দুই বছর ধরে ফারুকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রাশেদা।

ফারুক উপজেলার চালুয়াহাটি ইউপির ত্রিপুরাপুর গ্রামের আব্দুল গনি খাঁর ছেলে।

সম্প্রতি তিনি লেখাপড়া শেষ করেছেন। আর লিপি খাতুনের বড় ছেলে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ছোট দুই মেয়ের বয়স ১৩ ও ৯ বছর।

সরেজমিন ত্রিপুরা পুরে ফারুক হোসেনের বাড়িতে গেলে লিপি খাতুন বলেন, ২০১৩ সালে স্বামী রফিজুল মালয়েশিয়ায় চলে যান। এরপর ফারুকের সঙ্গে পরিচয়। ফারুক বিয়ে করার প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২৩ তারিখ রাতে স্বামী রফিজুলের চালুয়াহাটির হায়াৎপুরের বাড়িতে ফারুকের সঙ্গে এক সঙ্গে ধরে ফেলেন বাড়ির লোকজন। বিষয়টি রফিজুল জানতে পারলে বাড়ি থেকে বের করে দেন। এরপর ফারুকের বাড়ি এসে উঠলে গত ২৬ জানুয়ারি কেশবপুরে ফারুকের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে বিয়ে করে সে। বিয়ের দুই তিনদিন পর বাপের বাড়ি হায়াৎপুরে জোর করে পাঠিয়ে দেয়। এরপর থেকে মোবাইল বন্ধ রেখে ফারুক পালিয়ে যান।

বাপের বাড়ি ঠাঁই না হওয়ায় স্বীকৃতির দাবিতে মঙ্গলবার দুপুরে ফারুকের বাড়িতে আসি। আমাকে দেখে ফারুকের বাবা আব্দুল গনি খাঁ ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়েছেন।

লিপি দাবি করেন ফারুক কোন এক ডিপার্টমেন্টে উপ-সহকারী পদে চাকরি নেবে বলে এক সঙ্গে তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা নিয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে তাকে আরো তিন লাখের বেশি টাকা দিয়েছেন। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি ফারুকের বাড়িতে অবস্থান করার সিদ্ধান্ত জানিয়েছেন ।

এদিকে বাড়িতে কাউকে না পাওয়ায় ও ফারুক হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য জানা যায়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD