শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

যশোরে মধ্যেরাতে বসতবাড়িতে হামলা, গুলিবিদ্ধ নারী

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

যশোর নাসরিন আক্তার (৫০) নামে এক নারীকে গুলি করে আহত করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নং বাসাবাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত নাসরিন আক্তার মৃত শওকত আলীর স্ত্রী ।

ভূক্তভূগি নাসরিন আক্তার এবং তার স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নাসিরন আক্তারের বসতবাড়ির সামনে দূৃর্বৃত্তরা মোটরসাইকেল যোগে আসে। এরপর নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে দূর্বৃত্তরা। এ সময় বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেদ করে নাসরিন আক্তারের পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। এসময় আহতের স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

সূত্র মতে, গুলিবিদ্ধ নাসরিন আক্তারের দুই ছেলে মোঃ রুবেল(৩৫) উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ রুপম(৩২) একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আহতের স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালে আরএমও ( আবাসিক মেডিকেল অফিসার) ডাক্তার বজলুর রশিদ টুলু বলেম, গুলিবিদ্ধ নাসরিন আক্তার এখন আশংকামুক্ত।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.আব্দুর রাজ্জাক বলেন, ‘উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনা আমি শুনেছি। আমার কাছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD