শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যশোরে বিজিবি-বিএসএফ সীমান্ত সমন্বয় সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,যশোর প্রতিনিধি: যশোরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৪ দিন ব্যাপি বিজিবি এবং বিএসএফ এর ১১তম সীমান্ত সমন্বয় সম্মেলন।

বিজিবি যশোর ও রংপুর রিজিয়ন কমান্ডার সহ ১৫ সদস্য এবং আইজি বিএসএফ নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ার পর্যায়ের ১১ সদস্য সহ মোট ২৬ সদস্য এই সীমান্ত সমন্বয় সম্মেলনে যোগ দিবে।
বিজিবি যশোরস্থ দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এর পরিচালক অপারেশন আহমেদ জুনাইদ আলম খান জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারী থেকে আগামী ২০ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত যশোরে এই ১১তম সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
 বিজিবি’র রংপুরস্থ উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহা-পরিচালক আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম এনডিসি এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এর রিজিয়ন কমান্ডার এবং যশোর ও রংপুর রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের প্রতিনিধি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
অপরদিকে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ইয়াগেশ বাহাদুর খুরানিয়া এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে বিএসএফ এর নর্থবেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি, সংশ্লিষ্ট ফ্রন্টিয়ারের ডিআইজিগণ, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের ষ্টাফ অফিসারবৃন্দ এবং ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের গুলি-হত্যা, সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া নির্মাণ কাজ সংক্রান্ত ইস্যু, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিজিবি-বিএসএফ সমন্বিত টহল, উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং যৌথ সেমিনার-সিম্পেজিয়াম-ওয়ার্কসপ ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পাবে।
সম্মেলন শেষে আগামী ২০ ফেব্রুয়ারি তারিখে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তন করবেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD