শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত সন্ত্রাসী টোকন নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুলাই, ২০১৮

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত সন্ত্রাসী টোকন (৩২) নিহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। টোকন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মাস্টারের ছেলে।

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান বলেন, শুক্রবার রাতে যশোর শহর থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভোর ৪টার দিকে টোকনকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় যায় পুলিশ। এ সময় টোকনকে ছাড়িয়ে নিতে তার সহযোগী সন্ত্রাসীরা গুলি ও বোমা নিক্ষেপ করে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা সাত রাউন্ড গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আর মাথায় গুলিবিদ্ধ হয় টোকন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা-বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, গুলি, পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। টোকেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ২৭টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD