আরিফুজ্জামান আরিফ,যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার সাতমাইল বাজার থেকে শুক্রবার ভোর রাতে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের দুই সদস্য সিরাজুল ইসলাম (২৩) ও কামরুজ্জামান (৩০) কে আটক করেছে পুলিশ।
তারা হলেো-যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের মিলন হোসেনের ছেলে
ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
এসময় ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল গোলাম রব্বানী জানান, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের একদল সদস্য দেশের বিভিন্নস্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের তৎপরতা চালাচ্ছে।
বিষয়টি আমলে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ কওে যশোর অঞ্চলে প্রশ্নপত্র ফাঁস চক্রের সন্ধান পাওয়া যায়। শুক্রবার বিকেলে সদর উপজেলার সাতমাইল বাজারে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।
এই সময় একটি এইচপি কোম্পানির ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একটি ফোনে হোয়াটসআপ এ একাধিক গ্রুপের সন্ধান পাওয়া গেছে।
তাতে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথোপকথন এবং লিঙ্ক রয়েছে।