শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

যশোরে ডেভিল হান্টের অভিযানে নয় নেতাকর্মী আটক

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

যশোরে ডেভিল হান্টের অভিযানে বলরামপুরের ত্রাস ফেরদৌস আলমসহ আওয়ামীলীগের নয় নেতাকর্মীকে আটক করেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা । যশোরের বিভিন্ন এলাকায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল।

আটককৃতরা হলেন, বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি-ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়া মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মৃত শুকুমার ঘোষের ছেলে মদন কুমার ঘোষ, একই গ্রামের পিতা-মৃত বদর উদ্দীনের ছেলে শেখ হারুন অর রশীদ, রামকুঞ্চপুরের মৃত হোসেন আলী মোল্যার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহাদায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেরদৌস নরেন্দ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। তিনি ওয়ার্ড আওয়ামীলীগের নেতা হলেও তার দাপটে অস্থীর ছিলো পুরো ইউনিয়নবাসী। ইউনিয়ন জুড়ে চাঁদাবাজী, সন্ত্রাসী, বিএনপি নেতাদের আটক বানিজ্যে লিপ্ত ছিলেন তিনি। বিএনপি নেতাদের কাছে তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। তার দাপটে অতিষ্ট হয়ে উঠেছিলো ইউনিয়নবাসী। স্থানীয়রা আরও জানায় ফেরদৌস রুপদিয়া ওয়েল ফেয়ার একাডেমিকে নিয়োগের নামে লাখ লাখ টাকা লুটপাট করেছেন। বলরামপুরের নুর ইসলামের কাছথেকে চাকরির কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত) কাজী বাবুলা বলেন,আটককৃতদের আদালতের সোপাদ্য করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD