শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যশোরে চার মামলায় আ. লীগের ১৬৭ নেতাকর্মীর আত্মসমর্পণ, ১২৫ জন কারাগারে

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

যশোরে অস্ত্র, বিস্ফোরকসহ ৪টি মামলায় আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ৪২জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে।

আজ রবিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন।

যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের আদালতে অভয়নগর থানার ২টি মামলায় ১০৫জন ও কেশবপুর থানার একটি মামলায় ৪২জন আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানিশেষে বিচার কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। এছাড়া, অভয়নগর থানার মামলার ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান, এছাড়া কোতোয়ালি মডেল থানার একটি মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানিশেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD