শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

যশোরে এক নারীর বাড়ি উচ্ছেদ করে প্রায় ৭ শতক জমি দখলে নিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডে

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ওয়াজ মাহফিলের দোহায় দিয়ে যশোরে এক নারীর বাড়ি উচ্ছেদ করে প্রায় ৭ শতক জমি দখলে নিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। জমিসহ ক্ষতিপূরণের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ওই পরিবার।

আজ রবিবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী ও জমির মালিক খাদিজা খাতুন।
এসময় তিনি বলেন, ২০১২ সালের ১৭ মে যশোর সদরের চাঁচড়া বেড়বাড়ি মৌজায় জালাল উদ্দিনের কাছ থেকে ৬ দশমিক ৬০ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। এরপর তা কিতাব আলী নামে একজনকে শর্তসাপেক্ষে ভাড়া দেন। পরবর্তী ওই জমির পাশে আদ্-দ্বীন সখিনা মেডিক্যাল কলেজ স্থাপন করে আদ্-দ্বীন ফাউন্ডেশন। এরপর থেকে তারা সরকারি রাস্তা আটকে নানাভাবে হয়রানি করতে থাকে। একপর্যায়ে জমি বিক্রির প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সর্বশেষ গত ১৮ ডিসেম্বর আদ্-দ্বীন ফাউন্ডেশনের কর্মী হান্নান, আশিক ও রনিসহ ২০/৩০জন স্কেভেটর ও বুলডোজার নিয়ে তার বাড়িতে যান। এরপর ভাটিয়া কিতাব আলীর হাতে ৩৫ হাজার টাকা ধরিয়ে দিয়ে বাড়ি উচ্ছেদ ও গাছপালা কেটে দেয়। পরের দিন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার বাড়ির ধ্বংসাবশেষও নেই। এ ঘটনায় তিনি আদ্-দ্বীন ফাউন্ডেশনের তিন কর্মী ও ভাড়াটিয়া কিতাব আলী, তার ও ছেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
তিনি আরও বলেন, বিনামূল্যে জমি দখলের মানসে তারা ওয়াজ মাহফিলের দোহায় দিয়ে তার বাড়িঘর, গাছপালা উচ্ছেদ করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD