শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

যশোরে আন্তঃজেলা ডাকাত দলের সহযোগীসহ ১৪ জন আটক

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

যশোর জেলা (গোয়েন্দা) ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকার দলের সহযোগী সহ ১৪ জনকে আটক করেছে।গতকাল ১৮ ফেব্রুয়ারি মাদারীপুরের শিবচর এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে তাদেরকে আটক করেন। ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া ৬৭ টি ব্যাটারি, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি মিনি ট্রাকে ভর্তি গ্যাস সিলিন্ডার, তিনটি টায়ার, ডাকাতির কাজে ব্যবহৃত দড়ি, কাটার, দা, শিলাই রেঞ্জ, দুইটি গ্রান্ডি মেশিন , কালো তার, রড, দুইটি ওয়েল্ডিং মেশিন ও একটি সাদা পিক আপ।

আজ ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় যশোর জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুর- ই আলম সিদ্দিকী পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
নুর-ই আলম সিদ্দিকী বলেন, গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে যশোর নিউ মার্কেট মহিলা ডিগ্রী কলেজের পাশে ডাকাতি, শহরতলি চাচার এলাকা থেকে ৫২ পিস অক্সিজেন সিলিন্ডার,এবং মনিহার ব্যাটারি পট্টিতে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযানে নামে পুলিশ । গোয়েন্দা তৎপরতা এবং প্রযুক্তি ব্যবহার করে চক্রের সন্ধান মেলে জেলা ডিবি পুলিশের হাতে । আন্তঃজেলা ডাকার দলের প্রধান মো. হীরা রহমান ওরফে বিজয় হোসেন(২৬) সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার রংনেহার গ্রামের রহিম হোসেনের ছেলে। ডাকাত দলের অপর সদস্যরা হল, একই জেলার চকের পাড়া গ্রামের নজরুল ইসলাম (৫০), ইসলামপুর গ্রামের আমির হোসেন (৫৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার আলমগীর হোসেন (৫৯),ঢাকা কেরানীগঞ্জ এলাকার ইকুরিয়া গ্রামের রবিন মোল্লা (৩০),নরসিংদী জেলার আওয়ালীকান্দি এলাকার রাকিব (২৬) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা গ্রামের সোহেল (৩২)। এই সাত জনের প্রত্যেকের বিরুদ্ধে ৪-৫ টা থেকে শুরু করে ১৮ টি পর্যন্ত মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়।

বাকি যে সাতজনকে আটক করা হয়েছে তারা চুরি এবং ছিনতাই মালামাল ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। বাকিরা হলো, জাহিদ (৩০), আলমগীর শেখ (৪০), ইউনুস (৩৮), বাবলু রহমান( ৩৫), নিজামুদ্দিন (৪২),জুয়েল মাতুব্বর (৪০) ও আব্দুল কাদের (৩২)।
আটক ডাকাতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল ও জেলা গোয়েন্দা ডিবির ওসি মনজুরুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD