শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

যশোরের অভয়নগরে সন্ত্রাসী হামলায় হতাহত ৩

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় মতিয়ার রহমান(৪৬)নামে একজন নিহত হয়েছে।একই ঘটনায় মনিরুল ইসলাম লিটন (৪০) ও মো. হালিম (৩৫)দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত মতিয়ারের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আহত মনিরুল ইসলাম লিটনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপাত আচার চলছে। এবং মো. হালিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভয়নগর উপজেলার মশিহাটি গ্রামের আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে।
নিহত মতিয়ার রহমান একই উপজেল মশিহাটি গ্রামের হাসেম আলীর ছেলে।আহত মনিরুল ইসলাম লিটন বনগ্রামের সোহরাব হোসেনের ছেলে । এবং মো. হালিম একই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।

নিহত মতিয়ার এর স্ত্রী মিম খাতুন অভিযোগ করে জানায়,গভীর রাতে সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় আমার স্বামী মতিয়ার, লিটন ও হালিমের পরে হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বামী মতিয়ার কে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

আহত মনিরুল ইসলাম লিটনের স্ত্রী রাশিদা বেগম জানান, লিটনকে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কিছুক্ষণ আগে তার শরীরের অস্ত্র পাচার সম্পন্ন হয়েছে।

জানতে চাইলে অভয়নগর থানার ওসি (অফিসার ইনচার্জ) আতিকুল ইসলাম বলেন, ওই রাতেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আহত তিনজনকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মতিউর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আহত অপর দুইজন মনিরুল ইসলাম লিটনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আব্দুল হালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD