শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যমুনায় ইলিশ মাছ ধরার অপরাধে ১৬ জেলের কারাদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
সিরাজগঞ্জ ইলিশ মাছ ধরার অপরাধে ১৬ জেলের কারাদন্ড

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৬ জেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়।

সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে চলমান ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের খলিল শেখ (২৭), বেলকুচি উপজেলার শাহিন আলম (২০), মুসা (৩২), নজরুল (৪৫), কফিল (৫০), চৌহালী উপজেলার সুজন (২০), টাংগাইল সদরের আছির (৩৫), হাফেজ (৬০), সবুজ ২০), ফরিদুল (৩০), সায়েদুল (২৩), টাংগাইল জেলার কালিহাতী উপজেলার বাবলু (৪২), নূর উদ্দিন (৪০), সোবহান (২০), কাওছার (২২) ও মালেক (২২)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১৬ জনকে আটক, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ১৬ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD