শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যমুনার চরে পণ্য পরিবহনে জনপ্রিয় হচ্ছে ঘোড়ার গাড়ি

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২০

যমুনার চরাঞ্চলে শুষ্ক মৌসুমে পরিবহন ও চলাচলের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি। বর্ষায় পরিবহনের এক মাত্র মাধ্যম নৌকা। শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়ির বিকল্প হিসেবে হেঁটেই নিত্যদিনের প্রয়োজন মেটান চরাঞ্চলের বাসিন্দারা। হেঁটে চলাচল করা কষ্টসাধ্য হওয়ায় ঘোড়ার গাড়ির প্রচলন দিন দিন বাড়ছে।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে একসময় চলাচলের ব্যবহৃত হতো গরু ও মহিষের গাড়ি। ঘোড়ার গাড়ি ছিল সে সময়ে রাজা-বাদশাহ ও জমিদারদের পরিবহন। ঘোড়ার গাড়িতে ওঠার শখ সাধারণ মানুষের কল্পনাতেই সীমাদ্ধ ছিল। কালের পরিক্রমায় সেই ঘোড়ার গাড়ি বর্তমানে এখন প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের পরিবহন ও চলাচলে কাজে ব্যবহৃত হচ্ছে।

যমুনায় পানি শুকিয়ে চর জাগলেই শুরু হয় কৃষকদের কাজ। তারা ব্যস্ত সময় পাড় করেন বালুর চরে ফসল ফলানোর স্বপ্ন নিয়ে। চরে সাধারণত বাদাম, ভুট্টা, মসুর ডাল, খেসারি ডাল, কাউন, বোরো ধান, মিষ্টি আলু ইত্যাদি ফসল চাষ করেন কৃষকরা।

এ ছাড়া জ্বালানির কাজে ব্যবহার করার জন্য কাশফুলের শুকনো খড় সংগ্রহ করেন চরের বাসিন্দারা। উৎপাদিত ফসল ঘরে তোলার জন্য ঘোড়ার গাড়িই তাদের একমাত্র ভরসা। ঘোড়ার গাড়ির চালক হিসেবে রয়েছে বেশির ভাগ ২০ থেকে ২২ বছর বয়সের ছেলেরা। পরিবারে অভাব-অনটনের কারণে সংসারের হাল ধরতেই এ কাজ বেছে নিয়েছে বলে জানায় তারা।

চরনাটিপাড়া গ্রামের ঘোড়ার গাড়ি চালক আলম বলেন, তিন ভাই, দুই বোন ও মা-বাবা নিয়েই তাদের সংসার। বাবা একক আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন।

সংসারে সহযোগিতার জন্য একটি ঘোড়া কিনে দেন আলমকে। নিজেদের ফসল ঘরে তোলার ফাঁকে গাড়িতে অন্যদের ফসল এনে দিয়ে বাড়তি আয় শুরু করে আলম। এভাবে সংসারে অভাব কমতে থাকে। পরে আরো দুইটি ঘোড়া কিনে ভাড়ায় খাটাতে শুরু করেন আলমের বাবা। এতে আরো দুইজনের কর্মসস্থান সৃষ্টি হয়। সব মিলিয়ে ভালো দিন কাটছে জাহাঙ্গীর আলমদের।

ঘোড়ার গাড়ি তৈরিতে খরচ কম। ঘোড়ার দামও হাতের নাগালে। ৩০-৫০ হাজার টাকা হলেই মিলছে একটি ঘোড়া। কোনো দুর্ঘটনা না ঘটলে বেশ কয়েক বছর গাড়ি টানতে পারে ঘোড়াগুলো। তবে নিয়মিত প্রয়োজনীয় খাবার ঘোড়াকে খাওয়াতে হবে। তা না হলে পায়ের শক্তি হারিয়ে ফেলবে ঘোড়া। খাদ্য হিসেবে ধানের কুঁড়া, সরিষার খৈল, ছোলা, খেসারী কালাই, ভূষি ও চালের খুদ পছন্দ ঘোড়ার। সব মিলিয়ে ঘোড়া পালনে খরচও কম।

এ ব্যাপারে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, নানা অনুকূল পরিবেশের কারণে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে ঘোড়ার গাড়ির ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। যমুনায় চর জেগে ওঠায় নৌ চলাচল বন্ধ হয়েছে।

তিনি আরো বলেন, চরাঞ্চলে যাতায়াতের সুবিধার্থে ভাড়ায়চালিত মোটরসাইকেল ও পণ্য পরিবহনে ঘোড়াগাড়ি ব্যবহার বেড়ে গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD