শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে শহরের আকুয়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে পায়েল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত পায়েল শহরের পুরোহিত পাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির কনস্টেবল মো. জাকির হোসেন আহত হয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সোমবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের দুটি টিম শহরতলীর আকুয়া দরগাপাড়া এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ৫/৬ জন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তখন শীর্ষ মাদক ব্যবসায়ী পায়েলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পায়েল পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ ১১টির বেশি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম হিরোইন ও ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD