শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

মোবাইল ফোনে ডেকে নিয়ে সিরাজগঞ্জে যুবককে হত্যা: আটক ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি:
মোবাইল ফোনে ডেকে নিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় মাহমুদ হাসান মানা (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন।

এঘটনায় পুলিশ ছানোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও শাওন ইসলাম ইভা কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার একডালা ধোপাবাড়ি মহল্লার
সানোয়ার হোসেনের বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদ হাসান মানা একডালা ধোপাবাড়ি মহল্লার ছবদের আলী ভূট্রোর ছেলে।

নিহতের বড় ভাই মারুফ শেখ বলেন, আমার ছোট ভাই মাহমুদ হাসান মানার সাথে
পাশ্ববর্তী সানোয়ার হোসেনের মেয়ে শাওন ইসলাম ইভার সাথে প্রায় ৩ বছর
প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এনিয়ে ইভার পরিবার আমার ভাইকে একাধিকবার
মারপিট করে। গতকাল রাতে মোবাইল ফোনে মাহমুদ হাসান মানাকে ডেকে নিয়ে যায়
ইভা। সকালে ইভার ঘরের পেছনে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে
পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে মর্গে
প্রেরন করে।

তিনি আরো বলেন মাহমুদ হাসান মানাকে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে হত্যা করা
হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান,
এটি হত্যা না আতœহত্যা তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন
করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে
জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD