শামীম খাঁন, মহেশপুর প্রতিনিধি:গতকাল রাত্রে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা ফাঁড়ি পুলিশের অভিযানে ১টি ১৫০ সিসি লাল রংয়ের এ্যাপাসি মটর সাইকেল ও ১৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরবা ফাঁড়ি পুলিশ।
ভৈরবা ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পেয়ে মহেশপুর থানার ওসি রাশেদুল আলমের দিক নির্দেশনায় এ এস আই ইসমাইল হোসেন সহ সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ভৈরবা বাজারের বিভিন্ন দিকে অভিযান চালিয়ে বাঁশবাড়ীয়া ইউপির মমিনতলা মোড় নামক স্থান থেকে তাদেরকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মহেশপুর বাজার পাড়ার মুসাদুল হকের ছেলে আব্দুল কাদের শান্ত (৩৭) ও পাতিবিলা গ্রামের মৃত হজ্জেল ( সাবেক পৌর কমিশনার) এর পুত্র মাসুদুর রহমান (৩০) কে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে ১লা সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।