শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মেয়র পদে আ’লীগের মনোনয়ন চান হেলেনা জাহাঙ্গীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

জার্মান-বাংলা অনলাইন:আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এফবিসিসিআই ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর।২০১৫ সালের সিটি নির্বাচনেও মেয়র পদে লড়তে চেয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। তখন নির্দলীয় হিসেবে আগ্রহী হলেও এবার আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন।

শুক্রবার বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নিজেকে যোগ্য হিসেবে দাবি করে হেলেনা জাহাঙ্গীর বলেন ,“ভোটারদের দাবি, দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, তাহলে ঢাকার মেয়র হিসেবে কেন একজন নারী থাকতে পারবেন না?”তিনি আরও বলেন, ‘অনেকেই আমাকে মেয়র হিসেবে চাচ্ছে। তারা প্রচারণাও চালাচ্ছে। ঢাকা শহরে তারা আমার মনোনয়ন চেয়ে একরকম লড়াই সংগ্রাম করছে। ’

এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবেও উল্লেখ করেন।
হেলেনা জাহাঙ্গীরের সমর্থকরা বলছেন, তিনি এফবিসিসিআই পরিচালক ও একজন সিআইপি। ইতিমধ্যে একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিকবার বিদেশ সফর করেছেন। এছাড়া সামাজিক নানা কর্মকাণ্ডে যুক্ত হেলেনা জাহাঙ্গীর। এসব কারণে তাকে নিয়ে আশায় বুক বাঁধছেন তার সমর্থকরা।
তবে, মনোনয়ন পাওয়া না পাওয়ার পুরো বিষয়টি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়াছেন হেলেনা জাহাঙ্গীর।

হেলেনা বলেন, মেয়র নির্বাচন করাটা এক রকমের চ্যালেঞ্জ। আমি নিতে রাজি কিন্তু তা নির্ভর করবে প্রধানমন্ত্রী চান কি না। সব কিছু দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তবে দল মনোনয়ন দিলে এবং নির্বাচিত হলে ঢাকা উত্তরকে একটা আধুনিক নগরে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন বলেও জানান।
আর দল যদি মনোনয়ন না দেয় তাহলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানান হেলেনা জাহাঙ্গীর।
আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD