শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মুজিববর্ষ উপলক্ষে ২৩ আসামির মুক্তি দাবি স্বজনদের

সিরাজগঞ্জ জেলা, (বাংলাদেশ) :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

সিরাজগঞ্জ ও পাবনা জেলা কারাগারে ২০ বছরের অধিক সময় কারাভোগকারী ২৩ আসামির মুক্তি দাদি করেছেন স্বজনেরা। মুজিববর্ষ উপলক্ষে কারাবিধি প্রথম খন্ডের ৫৬৯ ধারা মোতাবেক এসব কয়েদীদের মুক্তির জন্য প্রধানন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের নিউজ হোমের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্বজনেরা। আসামিরা হলেন, আমির হোসেন সবুজ (কয়েদী নং ১৪৮২/এ), জয়নাল, ইসমাইল হোসেন, শিপন (কয়েদী নং ৩৫৬/এ), হিরা (কয়েদী নং ২৯২৮/এ), মমিন (কয়েদী নং ২৯২৭/এ), আমিনুল (কয়েদী নং ৩৩২৭/এ), নূর হোসেন, মো. হাফিজুল (কয়েদী নং ৯২২৩/এ), মোজাম্মেল, খোরশেদ, রমজান আলী, আব্দুল হাই, তোফাজ্জল হোসেন, মো. রফিক, আব্দুল মজিদ, মো. বেল্লাল, মো. কিরণ (কয়েদী নং ৩৩২৫/এ), মো. নুরু মিয়া, আব্দুল হাকিম, মিজানুর রহমান মিজান, মো. রফিক, মো. ইসরাইল ও শাহা আলী, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কারাবন্দী আমির হোসেন সবুজের ভাতিজা সুলতান মাহমুদ বলেন, ৫৬৯ ধারা মোতাবেক রেয়াদ বাদে ২৩ আসামীর বেশিরভাগই ২১ থেকে ২২ বছর কারাভোগ করেছে। ২০১০, ২০১১ ও ২০১৩ সালের পর দীর্ঘ মেয়াদী কারাবন্দীদের মুক্তি দেয়া স্থগিত রয়েছে। ফলে এসব আসামীর প্রাপ্ত মেয়াদসহ সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও মুক্তি স্থগিত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আমির হোসেন সবুজের মা জাহানারা বেগম, নুরু মিয়ার ছেলে সোহাইল আহম্মেদ, বেলালের স্ত্রী শেফালী খাতুন, ইসমাইল হোসেনের স্ত্রী রেহেনা খাতুনসহ অন্যান্য কয়েদীদের স্বজনেরা ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD