শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

মিরপুরে নারীঘটিত দুই মামলায় চার জন আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ মে, ২০১৯

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর থানায় শুক্রবার (৩ মে) নারী উত্যক্ত ও স্কুল ছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও ধারণ করার অপরাধে পর্ণোগ্রাফি আইনে পৃথক দু’টি মামলায় ৪জন আটক হয়েছে ।

উভয় আলোচিত মামলার এজাহার নামীয় ৪ আসামীর সকলকেই গ্রেফতার করে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন । নারীঘটিত আলোচিত ঘটনা দু’টি ঘটেছে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে ও চিথলিয়া ইউনিয়নের কাজীপুর নামক গ্রামে ।

জানা যায়, আমবাড়ীয়া গ্রামের এক গৃহবধুর বাড়ীতে কেউ না থাকার সুযোগ নিয়ে ৩ যুবক প্রবেশ করে ওই গৃহবধুর মাথায় পিস্তল ঠেকিয়ে কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় । ভিকটিম নিজেই বাদী হয়ে একই গ্রামের মুফার ছেলে মিলন (২৫), বিল্লাল হোসেনের ছেলে হেলাল (২৬) ও মুন্নাফ (২৭)পিতা-অজ্ঞাত নামে মামলা দায়ের করেন । মামলা নং-৩ ।

অন্যদিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের কাজীপুর গ্রামে আপন চাচাতো বোন (১০ শ্রেণীর ছাত্রী) গোসল করার দৃশ্য গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারন করার অপরাধে ওই গ্রামের আনেজ আলী মালিথার ছেলে আবু জাহিদ ওরফে কালু (১৯) নামে পর্ণোগ্রাফী আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৪ ।

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম উভয় নারী ঘটিত মামলা দায়ের ও আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD