শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

মিয়ানমার, সৌদি ও ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের উদ্বেগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

জার্মানবাংলা অনলাইন ডেস্ক: মিয়ানমার, সৌদি আরব ও ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাচেলে বলেছেন, এসব দেশকে অমানবিক তৎপরতা বন্ধ করতে হবে।

তিনি বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪০তম বৈঠকে যে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছেন তাতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মিশেল বাচেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারী মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আটক নারীদের মুক্তি দিতে হবে।গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের প্রতি ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, গাজা উপত্যকা অবরুদ্ধ করে রাখার কারণে সেখানকার পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সেখানে বেকারত্বের হার ৫০ শতাংশে পৌঁছেছে।

মানবাধিকার হাই কমিশনার আরও বলেছেন, অবরোধের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে এবং গাজার ৭০ শতাংশ মানুষের এখন মানবিক সহায়তা দরকার।মিয়ানমার ইস্যুতে প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক স্বার্থে রোহিঙ্গা মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে এবং শরণার্থী শিবির থেকে স্বেচ্ছায় স্বদেশে প্রত্যাবর্তনের সুযোগ তৈরির চেষ্টা করতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD