শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেষে প্রধানমন্ত্রী এখন আবুধাবিতে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে ৩ দিনের সরকারি সফর সাফল্যের সঙ্গে শেষ করে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় (আইডিইএক্স-২০১৯) যোগ দিতে আজ রোববার ১৭ ফেব্রুয়ারি সকালে আবুধাবি পৌঁছেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে জার্মানিতে গেলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক বাঙালি প্রবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। প্রধানমন্ত্রীও ইউরোপের বাঙালি প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে, প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশটির স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে। আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে অভ্যর্থনার পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভযাত্রা সহকারে আবু ধাবির সেন্ট রেজিস হোটেলে নিয়ে যাওয়া হয়। আমিরাতে অবস্থানকালে শেখ হাসিনা এখানেই অবস্থান করবেন।

এর আগে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য জার্মানিতে ৩ দিনের সরকারি সফর শেষ করে প্রধানমন্ত্রী আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশে মিউনিখ সময় রাত ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রোববার রাত ২টা ৪০ মিনিট) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য, শেখ হাসিনা গত মাসে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর জার্মানি ও ইউএই’তে প্রথম বিদেশ সফরে ১৪ ফেব্রুয়ারি মিউনিখে পৌঁছান।
তিনি দুই দিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। শনিবার ওই সম্মেলন শেষ হয়েছে।

সম্মেলনের ৫৫তম এডিশনের পাশাপাশি প্রধানমন্ত্রী স্বাস্থ্য সংকট বিষয়ক একটি গোলটেবিলে বক্তৃতা করেন এবং নিরাপত্তা হুমকি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন।

আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)’র প্রধান কৌঁসুলি ড. ফাতু বেনসুদা ও পরমাণু অস্ত্র বিলুপ্তিকরণ বিষয়ক আন্তর্জাতিক প্রচারণার নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী বেট্রিস ফিন পৃথক ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী এখানে হোটেল শেরাটনে জার্মানিস্থ বাংলাদেশ মিশন আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় যোগ দেন। শেখ হাসিনা ২০ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD