শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মাদ্রিদে মামুন-তারেক পরিষদের মর্যাদার লড়াই ১৩ জানুয়ারি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

বকুল খান, মাদ্রিদ: বাংলাদেশ এসোসিয়েশনের বহুল কাঙ্খিত এবং আলোচিত আসন্ন নির্বাচনকে ঘিরে স্পেনের বাংলাদেশী কমিউনিটিতে চলছে ব্যাপক আলোচনা। কে হচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক। এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। প্রার্থীদের ঘুম হারাম। চলছে বিরামহীন প্রচারণা। যেন এ লড়াই অস্তিত্বের ও মর্যাদার।

টক অব দ্যা টাউন এখন মাদ্রিদ বাংলাদেশী পাড়া লাভাপিয়েছ। গত একমাস ছিল নির্বাচনী মিছিল, মিটিংয়ে মুখরিত। যেন ঈদ উৎসববের মতোই।

মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সর্বত্র মাতামাতি। চায়ের টেবিল, কফির বার, রেস্টুরেন্ট এবং বাঙালি ব্যবসা প্রতিষ্ঠানে চলছে গল্প, আড্ডা এক মুখরোচক বিনোদন। যা প্রবাসী সবাইকে বেশ আনন্দ দিচ্ছে।

খুবই শান্তিপূর্ণভাবে উৎসব মুখর আমেজ বিরাজ করছে বাঙালি অধ্যুষিত লাভাপিয়েছে।
তবে প্রার্থীরা সমর্থকরা এখন ব্যস্ত শেষ হিসেবে নিকেশ নিয়ে।

মাদ্রিদ কমিউনিটির বাংলাদেশিদের একক প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ এসোসিয়েশনের জম্ম ১৯৯৮সালে পার্ক এ ছোট পরিসরে শতাধিক বাংলাদেশিদের উদ্যাগে প্রতিষ্ঠানটির জন্ম। পরবর্তীতে সকল আঞ্চলিক সংঘঠনের সমন্বয়ে একটি অভিভাবক সংগঠন হিসেবে এসোসিয়েশন এক ও অভিন্ন ঠিকানায় পরিণত হয়। বর্তমানে অর্ধলক্ষাধিক বাংলাদেশিদের মুখপাত্র। আর সেই সংগঠনের কাংঙ্খিত নির্বাচন আগামী ১৩ জানুয়ারী।

প্রতিবারের মতো এবার নির্বাচন দুটি প্যানেলে ২১পদে লড়ছেন ৪২জন প্রার্থী।

সভাপতি পদে আল মামুন-মাসুদ-ফখরুল পরিষদ এবং তারেক-আল আমিন-সুন্দর পরিষদ নির্বাচন এ ব্যাপক প্রচারণা এবং লবিং চালিয়ে যাচ্ছেন। ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কমিশনও। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩৫৭৮ জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD