আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডার বহুল আলোচিত মাদক সম্রাট খোকা সরদার ওরফে খোকার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদি গদাইপুর গ্রামের চিন্তা রানী দাসের লিখিত এজহার থেকে জানা যায়, গত ২১ মার্চ গভীর রাতে আসামি খোকা সরদার সুকৌশলে ঘুমন্ত থাকা অবস্থায় চিন্তা রানী দাসকে ধর্ষনের জন্য তাকে জাপটে ধরে তার পরিহিত সালোয়ার জোর পূর্বক খুলে ফেলে। বাদিনী ঘুম থেকে জেগে বারান্দায় জ্বলে থাকা বৈদ্যুতিক আলোতে আসামি খোকাকে চিনতে পারেন। এসময় আসামি খোকা জোর জবরদস্তি পূর্বক বাদিনীর শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে তাকে যৌন হয়রানি করে।
এজাহারে বাদিনী আরও উল্লেখ করেন, তার চিৎকার চেচামেচিতে বাদিনীর পিতা-মাতা ও ভাই ছুটে আসলে আসামি খোকা নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। এবিষয়ে বাদিনী চিন্তা রানী দাস (ছোট) আশাশুনি থানায় ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন যার নাং ১৩(২৬/০৩/১৯)।
সরেজমিনে জানাযায়, বহু অপকর্মের হোতা পুলিশের সোর্স খোকা দীর্ঘদিন ধরে স্থানীয় থানা পুলিশের ভয় দেখিয়ে চাদাবাজি, প্রতারণা, মাদক ব্যাবসাসহ নানাবিধ অপকর্ম চালিয়ে আসছে। এছাড়া স্থানীয় হোসেন আলী জানান, বহু বিবাহের হোতা খোকা থানায় মিথ্যা মামলা দিওয়ার ভয় দেখিয়ে অসহায় নিরিহ মানুষের থেকে মোটা অংকের টাকা নেন। একাধিক মামলার আসামি হওয়ার সত্বেও তার বাড়িতে থানা পুলিশের নিয়মিত যাতায়াত নিয়ে প্রশ্ন তুলেছে ইউনিয়নের একাধিক ব্যক্তি।