শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মাদকসহ গ্রেফতার ট্রেনের পরিচালক নিয়াজ সাময়িক বরখাস্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: সুরমা এক্সপ্রেস ট্রেনে মাদক পরিবহনে সহযোগিতার অভিযোগে ভৈরব রেলস্টেশন থেকে গ্রেফতার হওয়া গার্ড (ট্রেনের পরিচালক) নিয়াজ মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তার কার্যালয় থেকে ডিভিশনাল ট্রান্সপোর্ট অফিসার (ডিটিও) এক আদেশে আজ বুধবার (৫ সেপ্টেম্বর) ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে কিশোরগঞ্জ আদালতে গার্ড নিয়াজ মোহাম্মদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করে রেলওয়ে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান গত রোববার আদালতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদনটি করেন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রিমান্ডের ব্যাপারে আদালতে শুনানী হওয়ার কথা রয়েছে।

গত শুক্রবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা মেইল ট্রেনটি ভৈরব রেলস্টেশনে পৌঁছলে র‌্যাব সদস্যরা ট্রেনের লাগেজ বগি থেকে ১১ কেজি গাজা ও ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তালাবদ্ধ লাগেজ বগির চাবি ওই গার্ডের কাছে ছিল। এ সময় র‌্যাব সদস্যরা মাদকসহ তাকে আটক করে ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করে। তাকে আটকের পর সে টাকার বিনিময়ে মাদক পরিবহনের কথা পুলিশের কাছে স্বীকার করে। পরে এদিনই ওই গার্ডের বিরুদ্ধে র‌্যাব সদস্য বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ডিভিশনাল ট্রান্সপোর্ট অফিসার মাইনুল ইসলাম মোবাইল ফোনে জানান, মাদকদ্রব্য পরিবহনের সাথে জড়িত অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে অভিযোগ প্রমাণিত হলে গার্ড নিয়াজকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD