শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মহেশপুর সোনালী ব্যাংকে টাকা তুলতে এসে প্রতারনার শিকার প্রবাসীর পিতা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
ছবি-সিসি ক্যামেরার ফুটেজ থেকে

শামীম খাঁন, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর সোনালী ব্যাংকে এক প্রবাসী তার পিতার একাউন্টে ৯৪ হাজার টাকা পাঠান। ১৭ ই এপ্রিল সকালে পিতা সেই টাকা তুলতে এসে লেখাপড়া না জানায় এক প্রতারকের ক্ষপ্পড়ে পড়েন তিনি । তাকে ব্যাংকে আধা ঘন্টা বসিয়ে রেখে চেক জমা দিয়ে সমুদয় টাকা তুলে পালিয়ে যান ঐ প্রতারক। শেষ মেশ পিতা থানায় একটি জিডি দায়ের করায় প্রতারককে আটকের চেষ্টা করছে পুলিশ।

মহেশপুর থানার ঘুগরী গ্রামের আব্দুল মালেক জানান তিনি পড়ালেখা জানেন না। ৮ মাস পূর্বে ছেলে জাহিদুল ইসলামকে মালোয়েশিয়া পাঠিয়েছেন। ছেলে বিকাশ একাউন্টের মাধ্যমে একদফা ৩০ হাজার টাকা পাঠিয়েছেন। এবার টাকার পরিমান বেশি হওয়ায় ব্যাংক একাউন্টে পাঠিয়েছেন। ছেলে ব্যাংকে টাকা পাঠাবেন তাই মহেশপুর উপজেলা শহরে সোনালী ব্যাংকে নিজ নামে একটি একাউন্ট খোলেন। সেই একাউন্টে টাকা তুলতে গিয়ে প্রতারনার স্বীকার হয়েছেন।

তিনি আরো জানান বুধবার সকালে ব্যাংকে এসে এক কর্মকর্তার নিকট একটি চেক দেন। তিনি চেকে একটি স্বাক্ষর নিয়ে আরেক জনকে দেখিয়ে দেন। এ সময় তিনি অপর কর্মকর্তার কাছে যাবার পথে অন্য একজন এসে চেকটি নিয়ে ম্যানেজারের টেবিলে দেন । তিনি ব্যাংকের কর্মকর্তা ভেবে প্রতারকের কাছে চেকটি দেন এবং সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে থাকেন।

ব্যাংক ম্যানেজার চেকের উপর স্বাক্ষর করে আমার উপস্থিতিতে প্রতারক ব্যক্তিটির হাতে চেক টি ফেরত দেন । প্রতারক ওই ব্যাক্তি চেকটি ক্যাশে জমাদেন এবং আমাকে দুই ঘন্টা অপেক্ষা করতে বলেন। আমি তার কথা মত অপেক্ষা করতে থাকি আর লোকটি ব্যাংকের মধ্যে ঘোরাঘুরি করতে থাকেন। এভাবে আধাঘন্টা অপেক্ষার পর লোকটি সামনে থেকে হারিয়ে যায়। খোজ নিয়ে জানতে পারি ওই লোকটি তার চেকের ৯৪ হাজার ৮৪ টাকা তুলে নিয়ে পালিয়েছে।

পরে তিনি এ বিষয়ে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। তিনি দুঃখ করে বলেন এই টাকা না পেলে তিনি ছেলেকে কি জবাব দেবেন। এ বিষয়ে মহেশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এ.এস.আই সিরাজুল ইসলাম জানান,এঘটনায় থানায় জিডি হয়েছে ও ব্যাংকে থাকা সিসিটিভি’র ছবি দেখে প্রতারক সনাক্ত করাসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD