শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মহেশপুর পৌর শহরের বর্জ্যেই ঐতিহ্য হারাচ্ছে কপোতাক্ষ নদ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ।।
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

ময়লা আবর্জনা ফেলে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ ভরাট করেই ক্ষ্যান্ত হয়নি ঝিনাইদহের মহেশপুর পৌরসভা। এবার নদী দখল করে সেখানে বাজার বসানোর উদ্যোগ নিয়েছেন। গত কয়েক দিন ধরে ট্রলিতে করে মাটি এনে ফেলা হচ্ছে নদের মধ্যে। আগেই নদের জায়গায় বর্জ্য ফেলে ভরাট করে রাখা হয়। আর এই কাজটি এমন সময় করা হচ্ছে যখন দেশব্যাপী নদী ও খাল উদ্ধারের ডামাডোল চলছে। স্থানিয়রা জানান, পৌরসভা কর্তৃপক্ষ এভাবে নদের জায়গা ভরাট করে সেখানে মাছ বাজার বসানোর উদ্যোগ নিয়েছেন। মহেশপুর পৌর কর্তৃপক্ষ বলছেন, মাছ বাজারটি স্থানান্তরের কোনো বিকল্প নেই। কপোতাক্ষ নদটির কিছু অংশ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। এই নদের বিভিন্ন স্থানে সরকারী দলের নেতাকর্মীরা পুকুর কেটে ও মার্কেট নির্মান করে দখল করে নিচ্ছেন মহেশপুর উপজেলার পুরন্দপুর, খালিশপুর ও বৈচিতলাসহ বিভিন্ন স্থানে নদ দখলের মহোৎসব চলছে। সরেজমিনে দেখা গেছে, কপোতাক্ষ নদের ধার ঘেষেঁ ইতিমধ্যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। নদটির দক্ষিণ পাড়ে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য আর মাটি। পৌরসভা কর্তৃপক্ষ এতোদিন বর্জ্য ফেললেও এখন মাটি ফেলছেন। স্থানিয় বাসিন্দারা নাম প্রকাশ না করে জানান, তারা এই নদে মাছ ধরা ও গোসল করতেন। পৌরসভা ময়লা ফেলার কারণে পানি দুষিত হয়ে গেছে। এখন আর কেউ গোসল করতে নামেন না। এর আগে এই বর্জ্য ফেলা নিয়ে পত্রিকায় লেখালেখি হয়। কিন্তু ঝিনাইদহ জেলা প্রশাসনের টনক নড়েনি। এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান জানান, পৌরসভা যে স্থানে মাটি ফেলছেন সেখানে পাইকারি মাছ বাজার প্রতিষ্ঠা হবে। এই কারনে মাটি ফেলা হচ্ছে। জায়গাটির মালিকানা জানতে চাইলে তিনি জানান, এটা হিন্দুদের দেবত্ত সম্পত্তি। সেখানে মাছ বাজার করা হচ্ছে। মহেশপুর উপজেলার প্রবীণ শিক্ষক এ.টি.এম খায়রুল আনাম জানান, আসলে ওই জায়গাটি কাদের তা নিশ্চিত হওয়া জরুরী। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার জানান, বিষয়টি তার জানা ছিল না। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD