শিরোনাম :
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এ বাংলাদেশের মনোনয়ন পেলেন জামিউল হাসান সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া

মহেশপুরে স্কুলছাত্রী ধর্ষনের শিকার:ধর্ষক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি: জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া খোদাবন্দে পাড়ায় চাচাতো বোনকে ঘুমের ঔষধ খাইয়ে ৭ম শ্রেণীর ছাত্রী উর্মি খাতুন(১২) কে ধর্ষনের অভিযোগে ডাঃ সাইফুল (৩২) কে মহেশপুর থানা পুলিশ আটক করেছে।

শনিবার বিকালে সেজিয়া বাজার থেকে সাইফুলের নিজ ঔষধের ফার্মেসী থেকে তাকে আটক করা হয়। আটককৃত ধর্ষক সাইফুল সেজিয়া খোদাবন্দে পাড়ার ডাঃ নূরমোহাম্মদের ছেলে। ধর্ষিতা উর্মী খাতুন সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

মেয়েটি সাইফুলের চাচাতো বোন। উর্মী খাতুন ঐ গ্রামের আজিজ মিয়ার কন্যা।এলাকাবাসীজানান, উর্মী পেটের ব্যাথার জন্য চাচাতো ভাই সাইফুলের ফার্মেসীতে ঔষধ নিতে আসলে সাইফুল তাকে ঘুমের ঔষধ খাইয়ে দেয়, পরে মেয়েটি অজ্ঞান হয়ে গেলে, সাইফুল নিজ ফার্মেসীতে তাকে ধর্ষন করে। মেয়েটির জ্ঞান ফিরলে বুঝতে পারে যে তার সাথে অমানবিক কিছু হয়েছে।

তার প্রচুর পরিমান রক্তক্ষরণ হতে থাকে। মেয়েটি কোনমতে বাড়িতে পৌছিয়ে মায়ের কাছে সব খুলে বলে। মেয়েটির মা মেয়ের এমন অবস্থা দেখে দ্রুত চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যায়।উর্মী খাতুন এখনও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।এলাকাবাসী জানান, পূর্বেও তার নামে এমন ধর্ষনের অনেক অভিযোগ রয়েছে।

প্রশাসনের কাছে ধর্ষক সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD