শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মহেশপুরে শিশু ধর্ষিত,ধর্ষক পলাতক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

শামীম খাঁন, মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে ৭ বছর বয়সী এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষক একই গ্রামের মসলেম উদ্দীনের ছেলে হাফিজুর রহমান (২৭)। এ ঘটনায় নির্যাতিত শিশুর পিতা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছেন, যার নং ০৬/১৯। মহেশপুর থানার ওসি (তদন্ত) এস এম আমানুল্লা রোববার সকালে জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় শনিবার বিকালে শিশুটিকে চানাচুর ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় লম্পট হাফিজুর। এরপর ফতেপুর বাজার থেকে চানাচুর ভাজা কিনে মাঠে নিয়ে একটি কলাবাগানে ধর্ষন করে। রক্তাক্ত অবস্থায় ধর্ষক শিশুটিকে বাড়ি পৌছে দিলে পরিবারের লোকজন প্রথমে মহেশপুর ও রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ওসি (তদন্ত) এস এম আমানুল্লা আরো জানান, শিশুটির ডাক্তারী পরীক্ষা করানোর জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ধর্ষক হাফিজুরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD