শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মহেশপুরে বেড়েছে অবৈধ ইটভাটা, প্রশাসন নীরব

শামীম খাঁন, মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

সরকারি অনুমতি ছাড়াই চালানো হচ্ছে ঝিনাইদহের মহেশপুরে বৈধ অবৈধ ইটভাটা। এখানে ২২টি ভাটার মধ্যে সরকারি ভাবে লাইসেন্স আছে ৫টিতে বাকীগুলো অবৈধ ভাবে চালালেও প্রশাসন রয়েছে একেবারেই নিরর। প্রাপ্ত সূত্রে প্রকাশ, মহেশপুর উপজেলা একটি কৃষি প্রধান এলাকা। এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই উপজেলার অধিকাংশ ইটভাটাগুলি কৃষি জমির উপরিভাগ কেটে ইট তৈরীর কাজে ব্যবহৃত হচ্ছে। একই সাথে উজাড় হচ্ছে বৃক্ষ ও ফলজ গাছ। বিশেষ করে ইটভাটার কারণে বিলুপ্ত হচ্ছে খেজুর গাছ। এছাড়া অর্ধেকের বেশী ভাটায় টিনের চিমনি ব্যবহার করা হচ্ছে। ভাটার মালিকগন সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের নাকের ডোগায় ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইটভাটার মৌসুমের চার মাস পার হলেও পরিবেশ অধিদপ্তরের লোকজনকে মাঠ পর্যায়ে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। মহেশপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দার রহমান বলেন, তারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এই ভাটা চালিয়ে আসছে। উপজেলার পদ্মপুকুরে রাফিদ ইটভাটার মালিক রুবেল হোসেন জোর গলায় বলেন, সাংবাদিকরা ইটভাটা নিয়ে লেখালেখি করলে তার কিছুই হবে না। তিনি আরো জানান, স্থানীয় প্রশাসন তার হাতের ইশারায় চলে। এ ব্যাপারে খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ইতিমধ্যে ঝিনাইদহ জেলায় বেশকিছু ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এবং এর কার্যক্রম অব্যাহত আছে। অচিরেই মহেশপুরের অবৈধ ইট ভাটা গুলোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন, এ উপজেলায় যারা আইন অমান্য করে লাইসেন্স বিহীন ইটভাটা চালাচ্ছেন তাদের খোঁজ-খবর নিয়ে দ্রত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD