শামীম খাঁন, মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ২৮ অক্টোবর সকালে ৫০ বোতল ফেন্সিডিল সহ তুষার (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরবা ফাঁড়ি পুলিশ। তুষার উপজেলার মান্দার বাড়ীয়া ইউপির জোকা গ্রামের বাবর আলীর ছেলে।
এবিষয়ে মহেশপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি উপজেলার বাঁশবাড়ীয়ার ইউপির বাঁশবাড়ীয়া গ্রামের পুর্ব পাড়ার মৃত ইন্তাজ আলীর ঘর জামাই তুষার নামের এক ফেন্সিডিল ব্যবসায়ী ফেন্সিডিল বাড়িতে এনে পাচারের উদ্দ্যশে নিজ ঘরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত্বে ওসির দিক নির্দেশনায় ভৈরবা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই শরিফুল ইসলাম এবং টু আই সি ইসমাইল হোসেন সঙ্গীও ফোর্স সাথে নিয়ে সকাল ১০ ঘটিকায় তুষারের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। এব্যাপারে সকালেই তুষারের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে ঝিনাইদহ কোট হাজতে প্রেরন করা হয়েছে।