শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

মহেশপুরে পুলিশের অভিযানে এক সন্ত্রাসী আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০১৯

শামীম খাঁন, মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শিবানন্দপুর গ্রাম থেকে সন্ত্রাসী ইকবাল (২৫) কে আটক করেছে।

মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, শিবানন্দপুর গ্রামের আপেল উদ্দিনের ছেলে ইকবাল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ সহ ছাত্রীদের ও এলাকার গৃহবধূদের যৌন নির্যাতন চালিয়ে আসছিল। গত ৬ই মার্চ সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করলে স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। ৫ই মার্চ রাত্রে একই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। ২০১৮ সালে একই গ্রামের বুধো মন্ডলকে বেঁধে রেখে তার স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চালায়। সেই সময় তার বিরুদ্ধে সালিশ ডাকলেও তার ভয়ে বিচারকরা সালিশ করতে পারেনি।

২০১৪ সালে আশা এনজিও’র এক মাঠ কর্মীকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় মহেশপুর থানায় মামলা হয়। ২০১৩ সালে শিবানন্দপুর গ্রামের বিধবা ভানি খাতুনকে হত্যা করে তার সঞ্চিত টাকা নিয়ে যায়। ঐ সময় মহেশপুর থানায় একটি হত্যা মামলা হলে সে গ্রেফতার হয় এবং হাজত বাস করে। জামিনে বেরিয়ে এসে সে আবারও বেপরোয়া হয়ে উঠে। স্থানীয় লোকজন জানায়, গ্রেফতার হওয়ার পূর্ব মুহুর্তে ইকবাল এলাকায় নারীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে আসছিল।

তারা আরো জানায়, সে কখনো কখনো পুলিশের সোর্স পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নিয়ে থাকে এবং মাদক ব্যবসার সহযোগিতা করে থাকে। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) আমান উল্লাহ জানায়, উক্ত ইকবালের বিরুদ্ধে ইভটিজিং সহ নানা ধরনের অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD