শামীম খাঁন, মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর পৌরসভাধীন নওদা গ্রামে মা ও নানিকে কুপিয়ে হত্যাকারী ইমরানকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
উল্লেখ্য গত ২৫ এপ্রিল দিবাগত গভীর রাত্রে নেশাগ্রস্ত ইমরান তাদের নিজ বাড়িতে ঘুমের ঘরে তার গর্ভ ধারিনী মা ও নানিকে কুপিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা চিৎকার শুনে তাদেরকে উদ্ধার করে মাইক্রযোগে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্যু বলে ঘোষনা করে।২৬ এপ্রিল লাশ দুইটি পোষ্টমাডাম করে নিজ গ্রামে জুম্মার নামাজের পর জানাযা শেষে তাদেরকে দাফন সম্পন্ন করা হয়।
ইমরান তার মা ও নানিকে খুন করে কুষ্টিয়া বটতৈল এলাকায় তার বন্ধুর বাসায় যায়। গিয়ে বন্ধুকে সব কথা খুলে বলে, আরো বলে আমার কিছু টাকা লাগবে। বন্ধু তখন বলে আমি বিকাশ থেকে টাকা উঠিয়ে নিয়ে আসি। বন্ধু বিকাশ থেকে টাকা উঠানোর নাম করে নিকটস্থ থানায় ঘটনাটি জানায়। ওখান থেকে মহেশপুর থানাকে অবহিত করেন।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানতে পেরে, পৌর ওসি মতলেবুর রহমান, এস আই আলিমুজ্জামান সহ কয়েকজন ফোর্স সঙ্গে নিয়ে রাত ১২ টার সময় কুষ্টিয়া বটতৈল এলাকা থেকে তাকে আটক করে মহেশপুর থানায় নিয়ে আসে।
আটককৃত ইমরানকে ঐ মাডার মামলায় ঝিনাইদহ কোট হাজতে প্রেরন করা হয়েছে।