শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের লম্পট পুত্রকর্তৃক একই উপজেলার এক গৃহবধুকে ভাগিয়ে নিয়ে যায়। পরে পাশ্ববর্তী চুয়াডাঙ্গা জেলায় জনতার হাতে ধরা পড়ে গৃহবধুসহ ওই লম্পট। এ ঘটনায় প্রকৃত স্বামী গৃহবধুকে তালাক দিয়েছে। এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম্য শালিস বৈঠকে শিক্ষকপুত্র লম্পট টিটুকে ওই গৃহবধুর সঙ্গে বিয়ে দিয়েছে।
জানা গেছে, উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামে বসবাসকৃত শ্যামকুড় গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন (রুলু)’র অনার্স পড়ুয়া পুত্র টিটু (২৩) একই উপজেলার ফতেপুর ইউপির একতারপুর গ্রামের আবু তালেবের পুত্র আবু সামার স্ত্রী সোনিয়া (১৯) কে প্রেমের সম্পর্কে খালা বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে চুয়াডাঙ্গা শহরে জনতার হাতে ধরা পড়ে।
এ ঘটনায় স্বামী আবু সামা স্ত্রীর কলঙ্ক মেনে নিতে না পেরে গত ২৯ জুলাই স্বরূপপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যের উপস্থিতিত্বে তার স্ত্রীক তালাক দেয়। উপস্থিত বিচারকরা বৃহস্পতিবার (২ আগস্ট) তালাকপ্রাপ্ত গৃহবধুর সঙ্গে টিটুকে বিবাহ দিয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের তৈলটুপি পোড়া পাড়া গ্রামের সবুর হোসেনের কন্যা সোনিয়া খাতুন (১৯) কে গত এক বছর আগে উপজেলার ফতেপুর ইউনিয়নের একতারপুর গ্রামের আবু তালেবের পুত্র আবু সামার সঙ্গে বিবাহ হয়।
লম্পট টিটুর বাড়ির পাশে মেয়েটির খালা বাড়ীতে আশা যাওয়ার সময় দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ ব্যাপারে টিটুর পিতা স্কুল শিক্ষক রুহুল আমিন রুলু জানান, ছেলে যেহেতু ভুল করেছে এবং মেয়েকে তার পছন্দ, সেখানে মেনে নেয়া ছাড়া উপায় কি।