শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা: বিএনপির স্থানীয় চার নেতাকর্মী আহত

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সেচের পানি নিয়ে দ্বন্দ্বে যশোরের পল্লীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী সমর্থিতরা হামলায় চালিয়ে আহত হয়েছেন বিএনপির সমর্থিত চারজনকে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে যশোর সদরের আব্দুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু (৪৪), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপি কর্মী জিয়া (৩৫) এবং ৪ নং ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ পাপ্পু। এছাড়া দুপুর দেড়টার দিকে, আওয়ামী লীগ সমর্থিত শফিকুল নামে একজন নিজেকে আহত দাবি করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এলে হৈবতপুরের বাসিন্দাদের তোপের মুখে পড়েন। হাসপাতাল চত্বরেই তাকে মারপিট করে গুরুতর আহত করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।

আহতদের পরিবার ও স্থানীয়রা জানান, চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দাদের চাষের জমি রয়েছে পার্শ্ববর্তী হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের মাঠে। চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার, চিহ্নিত সন্ত্রাসী বাহিনী প্রধান আনিছুর রহমানেরও জমি রয়েছে ওই মাঠে।

বিগত সরকারের আমলে আনিছুর রহমান হৈবতপুর গ্রামের মানুষের জমির আইল কেটে জোর করে নিজের জমিতে পানি প্রবেশ করাতেন। সে সময় কেউ এ ব্যাপারে কিছু বলার সাহস দেখাননি।

আজও তিনি তিনি একই কায়দায় অন্যের জমির আইল কেটে নিজের জমিতে সেচের ব্যবস্থা করছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন মাথায় আঘাতপ্রাপ্ত হৈবতপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির রাজু বলেন, আমার এলাকার কয়েকজন কৃষক গতকাল রাতে তাদের ধানের জমিতে সেচ দেন। কিন্তু আব্দুলপুর এলাকার বাসিন্দা আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসী

চুড়ামনকাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আনিছুর রহমান, সন্ত্রাসী তৌহিদুরসহ কয়েকজন সেইসব জমির আইল কেটে পানি বের করে দেয়। আজ সকালে এই বিষয়ে জানতে আমরা আব্দুলপুরে যাই। তখন তারা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আমাদের উপর হামলা চালায়। মেম্বার আনিছ নিজেই দা দিয়ে আমার মাথায় দুইটা কোপ দেয়।

ওই সময় ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামিম হোসেন (৩০), জিয়াউর রহমান জিয়া (৪০), নাজমুল (৩০), রুবেল (২৫), সাব্বির (২৪)সহ বেশ কয়েকজন জখম হন।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মিঠুন কুমার দে জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। একজনের মাথায় বেশকয়েকটি ক্ষত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানান।

হৈবতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুল ইসলাম জানান, আওয়ামী লীগের শাসন আমলে এই আনিছ মেম্বার যা ইচ্ছে তা করেছেন। গড়ে তুলেছেন সন্ত্রাসী সিন্ডিকেট। তার নেতৃত্বে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, হৈবতপুরের মাঠ থেকে সাধারণ মানুষের ফসল তুলে নিয়ে যাওয়া, অপহরণ করে মুক্তিপণ দাবিসহ নানা ধরণের অপকর্মের সাথে জড়িত ছিলেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো হৈবতপুরবাসী। থানায় অভিযোগ দিলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। উল্টো বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে। সরকার পতনের পর থেকে আনিছচক্র আত্মগোপন করে। কিন্তু সম্প্রতি ফের প্রকাশ্যে এসে বেপোরোয়া হয়ে উঠেছে আনিছ বাহিনী।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, জমি জমা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে কমবেশি পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে এই মেম্বার আনিছের নেতৃত্বে এক তরুণ ও তরুণীকে প্রকাশ্যে জুতাপেটা এবং মারপিট করা হয়, সেই সময় তিনি ব্যাপক সমালোচিত হন। ওই মেম্বারের পা ধরেও ক্ষমা পান না তারা। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়। যা নিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়। আটকের দাবিতে মিছিল, মানববন্ধনও হয়। কিন্তু ক্ষমতার দাপটে তিনি পার পেয়ে যান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD