শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মশক নিধনে ঔষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ  খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীতে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রামের আওতায় অভিযান শুরু হয়েছে। তবে এ অভিযান নিয়ে শুরুতেই নেতিবাচক মন্তব্য চাঙ্গা হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য ক্রাশ প্রোগ্রামের সফলতাকে প্রশ্নের মুখে রেখেছে। তবে কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, নগরীতে মশক নিধনে আওতায় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে কেসিসি। এ কর্মপরিকল্পনার আওতায় মঙ্গলবার হতে ১১ এপ্রিল পর্যন্ত ৩০টি ফগার মেশিনের মাধ্যমে পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডে মশক নিধন করা হবে।

এইচএম শাহরিয়ার তার ফেইজবুকে মন্তব্য করেছেন, কিছুই হবে না। বরং বাইরে মশা তাড়িয়ে ঘরে দিয়ে যাচ্ছে। ফগার মেশিন নিয়ে যারা ধোঁয়া দিতে আসে তাদের শত অনুরোধ করে বাড়ির পেছনে আশেপাশে ঝোপঝাড়ে ওষুধ দেওয়ার কথা বললেও কাজ হচ্ছে না। সাফ জানিয়ে দেয় অনুমতি বা বরাদ্দ নেই। অথচ সিটি কর্পোরেশনের নিয়মিত মাশুল দিয়ে যাচ্ছি এবং যথেষ্ট বরাদ্দ দিয়ে থাকে সাধারণ জনগণ। তাহলে মাঠপর্যায়ে এ সব দুর্নীতির প্রতিকার কি বা সমাধানের ভূমিকা কারা নিবে?

জিএম মুজাহিদুল ইসলাম তার ফেইজবুকে বলেছেন, এগুলো শুধু গর্জন, কাজে কিছু নেই। সহকারী কনজারভেন্সী অফিসার মারুফ রশিদের ফেইজবুক পেইজে মশক নিধনের প্রচারণার উত্তরে এমনই মন্তব্য করেন তিনি। তবে মারুফ রশিদ ওই কথার উত্তরে বলেন, কেসিসি সাধ্যমত করছে। আমাদের নগরবাসীরও এই সাথে কিছু দায়িত্ব আছে। আমাদের চারপাশে নিজেদের ও

প্রতিবেশীদের অনেক ঝোপঝাড়, নর্দমার মত ডোবা, ড্রেনে সরাসরি ময়লা ফেলা এগুলোর জন্য মশা বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। একটু সচেতন হলে ও নিজেদের আঙিনা নিজেরা পরিচ্ছন্ন রাখলে মশার উপদ্রব অনেকটা কমবে।

গোবরচাকা এলাকার আমজাদ হোসেন বলেন, মশা নিধনে ওষুধ ছিটানোর ১০-১৫ মিনিট পর ওই স্থানে মশা উড়তে দেখা গেছে। যা ফগার মেশিনের ওষুধের কার্যকারিতা নিয়ে সংশয় সৃষ্টি করেছে।

কনজারভেন্সী সুপারভাইজার তানবিনুল ইসলাম বাবু বলেন, গতকাল থেকে তারা নগরীতে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রামের কর্মপরিকল্পনার আওতায় মঙ্গলবার হতে মশক নিধন কার্যক্রম শুরু করেছেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৩০টি ফগার মেশিনের মাধ্যমে পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডে মশক নিধন করা হবে। গতকাল ১৯ থেকে ২৪নং ওয়ার্ড পর্যন্ত এ প্রোগ্রাম চলে। প্রতিটি ওয়ার্ডে ৫টি করে ফগার মেশিনের মাধ্য এডাল্টিসাইড (উড়ন্ত মশা মারার ওষুধ) ছিটানো হয়। প্রতিটি মেশিনে ৫ লিটার করে এ ওষুধ দেওয়া হয়। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান চলে। প্রতিটি ওয়ার্ডের সুপারভাইজার ফগারম্যানদের মনিটরিং করে। পাশাপাশি সহকারী কনজারভেন্সী অফিসার গাজী সালাউদ্দীন ও মারুফ রশিদ পুরো অভিযানটি মনিটরিং করেন। তিনি বলেন, ওষুধ ছিটানোর পর পাঁচ মিনিট পর্যন্ত মশা উড়তে বা নড়াচড়া করতে পারে। এ অভিযান ২০ দিন চলবে।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আজিজ জানান, গতকাল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১৯ থেকে ২৪নং ওয়ার্ডে, ২০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ২৫ থেকে ৩১নং ওয়ার্ড পর্যন্ত, ২১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৩ থেকে ১৮নং ওয়ার্ড পর্যন্ত, ২৩ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৭ থেকে ১২নং ওয়ার্ড পর্যন্ত, ২৪ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ১ থেকে ৬নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে পর্যায়ক্রমে মশক নিধন করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD