শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন ৩৬ জন।

এর মধ্যে ২৫ মন্ত্রী হলেন- আবুল মাল আবদুল মুহিত (অর্থ মন্ত্রণালয়), আমির হোসেন আমু (শিল্প মন্ত্রণালয়), তোফায়েল আহমেদ (বাণিজ্য মন্ত্রণালয়), বেগম মতিয়া চৌধুরী (কৃষি মন্ত্রণালয়), মোহাম্মদ নাসিম (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), খন্দকার মোশাররফ হোসেন (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়), রাশেদ খান মেনন (সমাজকল্যাণ মন্ত্রণালয়), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়), মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), হাসানুল হক ইনু (তথ্য মন্ত্রণালয়), আনিসুল ইসলাম মাহমুদ (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়), আনোয়ার হোসেন (পানি সম্পদ মন্ত্রণালয়), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা মন্ত্রণালয়), শাজাহান খান (নৌপরিবহন মন্ত্রণালয়), মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), আবুল হাসান মাহমুদ আলী (পররাষ্ট্র মন্ত্রণালয়), মো. মুজিবুল হক (রেলপথ মন্ত্রণালয়), মোস্তাফিজুর রহমান (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), আসাদুজ্জামান নূর (সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়), শামসুর রহমান শরীফ (ভূমি মন্ত্রণালয়), মো. কামরুল ইসলাম (খাদ্য মন্ত্রণালয়), নারায়ণ চন্দ্র চন্দ (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়) ও এ কে এম. শাহজাহান কামাল (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) এবং টেকনোক্র্যাটমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) ও মতিউর রহমান (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়)।

বাদ পড়া নয়জন প্রতিমন্ত্রী হলেন- মো. মুজিবুল হক চুন্নু (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়), মির্জা আজম (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), বীরেন শিকদার (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), বেগম ইসমাত আরা সাদেক (জনপ্রশাসন মন্ত্রণালয়), বেগম মেহের আফরোজ (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়), বেগম তারানা হালিম (তথ্য মন্ত্রণালয়), মোহাম্মদ নজরুল ইসলাম (পানি সম্পদ মন্ত্রণালয়), মো. মসিউর রহমান রাঙ্গা (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) ও কাজী কেরামত আলী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)।

বাদ পড়া দুজন উপমন্ত্রী হলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) ও আরিফ খান জয় (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD