শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

মদনে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে সরকারকে উৎখাত করার গোপন ষড়যন্ত্রে মিলিত হয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির অপরাধে জড়িত থাকায় মদন উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দসহ বিশ জন বিএনপির নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে মদন থানা পুলিশ।

বুধবার রাতে এস আই মমতাজ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ওই দিন রাতে মামলার আসামী পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র আল -মামুন, উপজেলা যুবদল দপ্তর সম্পাদক মিল্লাদ হোসেন, ফতেপুর ইউপি শ্রমিক দল সভাপতি মো. আনছু মিয়াকে পুলিশ আটক করে।

মামলার বিবরণে প্রকাশ,বুধবার বিকালে পৌর সদরের জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের সামনে মদন আটপাড়া পাকা রাস্তার ওপর গ্রেনেড হামলা মামলার রায় উপলক্ষে বিএনপির ৩০/৩৫ জন নেতা কর্মী সরকারকে উৎখাত করার গোপন ষড়যন্ত্রে মিলিত হয়ে অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ড করার চেষ্টায় থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্রই নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে এস আই মমতাজ উদ্দিন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) ধারায় ২০ জনের নাম উল্লেখ করে ১৪/১৫ জনকে অজ্ঞাত করে মদন থানায় একটি মামলা দায়ের করেন।

মদন থানার ওসি মো. রমিজুল হক বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। মমলার তিন আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার নেত্রকোনার কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD